বরিশালে ডিআইজির কার্যালয় থেকে জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।রবিবার (৭ জুন) বিকেল ৪টা

2026-06-08T18:50:34+00:00
2026-06-08T22:22:02+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে ডিআইজির কার্যালয় থেকে জোড়া কালনাগিনী সাপ উদ্ধার
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৫০ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ১০:২২ পিএম
তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাপ দুটিকে উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত
বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

রবিবার (৭ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানিয়েছেন, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষে তিনটি সাপ ঢুকে পড়ার খবর পান। পরে বিকেল ৪টার দিকে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়।


তিনি আরও জানান, প্রথমে সাপের সন্ধানে কক্ষের ছাদের পার্টিশন খুলতে হয়। সেখানে সাপ না পাওয়ায় দেয়ালের একটি অংশ ভাঙা হয়। পরে সেখানে লুকিয়ে থাকা এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। 

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানিয়েছেন, বর্তমানে সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে। আজ সেগুলো অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের ভাষ্য, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় থাকায় সেখান থেকেই সাপ দুটি ভবনের ভেতরে প্রবেশ করে থাকতে পারে।

/মহু

  বিষয়:   বরিশাল  ডিআইজি  কার্যালয়  কালনাগিনী  সাপ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: