সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার চেষ্টার সময় বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি

2026-06-14T14:46:16+00:00
2026-06-14T14:46:16+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ২৯)
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির টহল। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার চেষ্টার সময় বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে সীমান্তের একটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে ৫২ বিজিবির একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।


পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

/এসএকে


  বিষয়:   সীমান্ত  বিজিবি  গুলি  ভারত  চোরাকারবারি  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: