টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ, পালিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার জেলার টেকনাফের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী এলাকায় মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

2026-06-14T15:05:56+00:00
2026-06-14T15:05:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ, পালিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:০৫ পিএম 
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. মোক্তাদীন ছিদ্দিকী প্রেস ব্রিফিং করেছেন। ছবি : সময়ের আলো
কক্সবাজার জেলার টেকনাফের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী এলাকায় মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৪ জুন) দুপুরে জাদিমুড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন লবণ মাঠে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. মোক্তাদীন ছিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।


লে. মোক্তাদীন ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ জানতে পারে যে, টেকনাফের সাবরাং জাদিমুড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্ত ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড মজুত করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। এই তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি 36M Mk-1 হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭.৬২ মিমি তাজা গোলা উদ্ধার করা হয়। একইসঙ্গে সেখান থেকে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পালিয়ে যায়। তবে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গ্রেনেড, তাজা গোলা এবং মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

/মহু

  বিষয়:   টেকনাফ  অস্ত্র  মাদক  সশস্ত্র গোষ্ঠী  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: