কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে কয়সার আলী (৬০) না‌মে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হ‌য়ে‌ছে।রবিবার (১৪ জুন) সকাল ১০টায় উপ‌জেলার ধরণীবাড়ী ইউনিয়‌নের মধুপুর

2026-06-14T16:13:49+00:00
2026-06-14T16:13:49+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:১৩ পিএম 
নিহত কয়সার আলী হা‌তিয়া ইউনিয়‌নের চিড়াখাওয়ার পাড় গ্রা‌মের বাসিন্দা। ছবি : প্রতীকী
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে কয়সার আলী (৬০) না‌মে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হ‌য়ে‌ছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টায় উপ‌জেলার ধরণীবাড়ী ইউনিয়‌নের মধুপুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নিহত কয়সার আলী হা‌তিয়া ইউনিয়‌নের চিড়াখাওয়ার পাড় গ্রা‌মের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার। 


নিহ‌তের প‌রিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, কয়সার আলী কাঁঠাল ব্যবসায়ী। রবিবার সকা‌লে মধুপু‌র গ্রা‌মে ইসমাইল হোসেনের বাড়িতে তিনি কাঁঠাল পাড়‌তে যান। তখন হাতের কাস্তে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লাগলে তি‌নি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। প‌রে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/মহু


  বিষয়:   কুড়িগ্রাম  বিদ্যুৎ  স্পৃষ্ট  ব্যবসায়ী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: