ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। আটককৃত মজির উদ্দিন ও রাজিব উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডের বাসিন্দা।
রোববার (১৪ জুন) দুপুর দেড়টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এর আগে শনিবার (১৩ জুন) রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাট এবং হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে পৃথক-পৃথকভাবে দুইজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সময়ের আলো/আতা