খালেদা জিয়াকে ষাঁড় উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি ষাড় উপহার দিতে গিয়ে আলোচনায় আসা

2026-06-14T17:10:12+00:00
2026-06-14T17:10:12+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
খালেদা জিয়াকে ষাঁড় উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা কারাগারে
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:১০ পিএম 
ফাইল ছবি
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি ষাড় উপহার দিতে গিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খামারি সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,  মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলা থাকায় সোহাগ মৃধাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত, বলেও জানায় পুলিশ। 


মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, সোহাগ মৃধা মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলার আসামি। 

এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোহাগ মৃধা গ্রেফতার থাকায় এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত বছর (২০২৫) ঈদুল আজহায় ‘কালো মানিক’ নামে বিশাল আকৃতির একটি ষাঁড় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দিওয়ার বিষয় নিয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা।

পরে পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে আলোচিত সেই ‘কালো মানিক’ বিক্রি করে তিনি আবারও আলোচনায় আসেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   খালেদা জিয়া  ষাঁড়  উপহার  কারাগার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: