মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতেমেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শামসুন্নাহার (৭৫)। কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না। ছোটো

2026-06-14T22:00:40+00:00
2026-06-14T22:28:17+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:০০ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ১০:২৮ পিএম  (ভিজিট : ৯)
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শামসুন্নাহার (৭৫)। কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না। ছোটো যমুনা সেতু সংলগ্ন এলাকায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ধানবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল ৪টার দিকে বদলগাছী ছোটো যমুনা নদীর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তীগ্রাম এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী সদরে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ছেলে সারজাদুলের মোটরসাইকেলে করে শামসুন্নাহার বদলগাছী বাইপাস ডাকবাংলো সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাক বদলগাছী চৌরাস্তায় প্রবেশ করছিল। ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেয়। একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসা শামসুন্নাহার ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। তখন ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।


স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে পুলিশ ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করেছে। খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। শনাক্ত ও গ্রেফতার পুলিশের অভিযান চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: