প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় (১৪

2026-06-14T22:55:56+00:00
2026-06-14T22:55:56+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:৫৫ পিএম 
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় (১৪ জুন ২০২৬) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তারা।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছর (২০২৬-২০২৭)-এর জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেছেন।


ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলতি অধিবেশনের বৈঠক চলে।

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

সময়ের আলো/জেডআই

  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: