ভাঙ্গায় ভ্যান-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস সড়কে ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাপ মোল্লা (৪০) নামের একজন নিহত হয়েছেন।

2026-06-15T10:41:43+00:00
2026-06-15T10:41:43+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় ভ্যান-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৪১ এএম 
প্রতীকী ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস সড়কে ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাপ মোল্লা (৪০) নামের একজন নিহত হয়েছেন। এতে ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতকে উদ্ধার করে এবং ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়। 


নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে তোরাপ মোল্লা (৪০)।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অন্য এক যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ভ্যানচালক আহত হন। আমরা ঘাতক গাড়িটি জব্দ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভাঙ্গায  ভ্যান  কাভার্ডভ্যান  মুখোমুখি সংঘর্ষ  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: