মাদারীপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

মাদারীপুর সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক আবু নাঈম খান (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-06-15T10:53:54+00:00
2026-06-15T10:53:54+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদারীপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের
মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৫৩ এএম 
সংগৃহীত ছবি
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক আবু নাঈম খান (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৫ জুন) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু নাঈম মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলদ্বীপ এলাকার মৃত আব্দুল সাত্তার খানের ছেলে।

জানা যায়, ভোররাতে রাজধানী ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী একটি ট্রাক বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারের কর্ণপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংবাদপত্র বহনকারী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের চালকের মৃত্যু হয়।


দুর্ঘটনায় আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই

  বিষয়:   মাদারীপুর  ট্রাক  মুখোমুখি সংঘর্ষ  চালক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: