সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ৫৪৮২ টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। এক দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে

2026-06-15T11:47:34+00:00
2026-06-15T12:02:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ৫৪৮২ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৪৭ এএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১২:০২ পিএম
সংগৃহীত ছবি
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। এক দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। নতুন দর অনুযায়ী এখন এক ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।

সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করা হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়।

শুধু ২২ ক্যারেট নয়, সব ধরনের সোনার দামই বেড়েছে-
২১ ক্যারেট : প্রতি ভরি বেড়েছে ৫ হাজার ২৪৯ টাকা, নতুন দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি বেড়েছে ৪ হাজার ৪৯১ টাকা, নতুন দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা, নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা
আরও পড়ুন

এর আগে ১৩ জুন সোনার দাম এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছিল। আবার জুনের শুরুতে কয়েক দফায় বড় ধরনের মূল্যহ্রাসও দেখা যায়। ২ জুন, ৬ জুন, ১০ জুন এবং ১১ জানুয়ারির ধারাবাহিক কমানোর পর বাজারে মোট প্রায় ১৯ হাজার ৭৭১ টাকা কমেছিল সোনার দাম। ফলে সাম্প্রতিক এই বৃদ্ধি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দর অনুযায়ী-
২২ ক্যারেট রুপা : ৫ হাজার ৩৬৫ টাকা (বাড়তি ২৩৩ টাকা)
২১ ক্যারেট রুপা : ৫ হাজার ১৩২ টাকা (বাড়তি ২৩৩ টাকা)
১৮ ক্যারেট রুপা : ৪ হাজার ৪৩২ টাকা (বাড়তি ২৩৩ টাকা)
সনাতন পদ্ধতি : ৩ হাজার ৩২৪ টাকা (বাড়তি ১৭৫ টাকা)

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওঠানামা এবং স্থানীয় সরবরাহ পরিস্থিতির কারণে স্বর্ণ ও রুপার দামে এই অস্থিরতা দেখা দিচ্ছে। ফলে স্বল্প সময়ের মধ্যে একাধিক দফায় দাম বাড়া-কমা করছে।

এএডি/
  বিষয়:   সোনা  দাম  ভরি  লাফ  বাড়ল  টাকা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: