গোলশূন্য প্রথমার্ধ ইকুয়েডর–আইভরিকোস্টের

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমার্ধে বল পোস্টে লাগার দুর্ভাগ্য আর গোল মিসের মহড়ায় ইকুয়েডর ও আইভরিকোস্টের মধ্যকার প্রীতি ম্যাচটি গোলশূন্য সমতায় বিরতিতে গেছে। ফিলাডেলফিয়া

2026-06-15T06:03:15+00:00
2026-06-15T06:03:15+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলা
গোলশূন্য প্রথমার্ধ ইকুয়েডর–আইভরিকোস্টের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:০৩ এএম   (ভিজিট : ১৭)
গোলশূন্য প্রথমার্ধ ইকুয়েডর–আইভরিকোস্ট। সংগৃহীত ছবি
প্রথমার্ধে বল পোস্টে লাগার দুর্ভাগ্য আর গোল মিসের মহড়ায় ইকুয়েডর ও আইভরিকোস্টের মধ্যকার প্রীতি ম্যাচটি গোলশূন্য সমতায় বিরতিতে গেছে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে লড়াই জমালেও জালের দেখা পায়নি কেউ।

ম্যাচের প্রথমার্ধে স্পষ্ট আধিপত্য ছিল ইকুয়েডরের, তবে ভাগ্য সহায় না থাকায় লিড নেওয়া হয়নি তাদের। মাত্র ৬ মিনিটের ব্যবধানে দু-দুবার আইভরিকোস্টের গোলপোস্ট কাঁপিয়ে ফেরে ইকুয়েডরের শট। 

প্রথম সুযোগটি আসে ম্যাচের ২২ মিনিটে, যখন ইকুয়েডরের একটি জোরালো আক্রমণ আইভরিকোস্টের পোস্টে লেগে প্রতিহত হয়। এর ঠিক ৬ মিনিট পর, অর্থাৎ ২৮ মিনিটে আবারও দুর্ভাগ্য ভর করে ইকুয়েডর শিবিরে; এবারও তাদের শট পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোলবঞ্চিত হয় দলটি।

অন্যদিকে প্রথমার্ধে ইকুয়েডরের রক্ষণভাগকে তেমন কোনো কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি আইভরিকোস্ট। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে উল্লেখেযাগ্য বা গোল করার মতো পরিষ্কার কোনো সুযোগই তৈরি করতে পারেনি আফ্রিকান পরাশক্তিরা। তবে ম্যাচে গোল না আসলেও মাঠের লড়াইয়ে উত্তেজনার কমতি ছিল না। 

দুই দলের ফরোয়ার্ডরাই বারবার প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু চূড়ান্ত ফিনিশিংয়ের দুর্বলতা এবং ডিফেন্ডারদের কড়া নজরদারির কারণে প্রথমার্ধ শেষে ০-০ ব্যবধানেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে এখন অপেক্ষা দ্বিতীয় অধ্যায়ের, যেখানে ডেডলক ভাঙতে মরিয়া হয়ে মাঠে নামবে দুই দলই।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গোলশূন্য  প্রথমার্ধ  ইকুয়েডর  আইভরিকোস্ট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: