যুক্তরাজ্যের নাগরিক হিসেবে এপিএলের নিলামে নাম লেখালেন আমির

ক্রীড়া ডেস্ক

খেলা

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মোহাম্মদ আমির এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) নিলামে নাম লিখিয়েছেন ব্রিটিশ নাগরিক হিসেবে। যুক্তরাজ্যের পাসপোর্ট

2026-11-02T22:00:02+00:00
2026-11-02T22:00:02+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
খেলা
যুক্তরাজ্যের নাগরিক হিসেবে এপিএলের নিলামে নাম লেখালেন আমির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:০০ পিএম 
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মোহাম্মদ আমির । ছবি : সংগৃহীত
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মোহাম্মদ আমির এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) নিলামে নাম লিখিয়েছেন ব্রিটিশ নাগরিক হিসেবে। যুক্তরাজ্যের পাসপোর্ট থাকায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই তার এ টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হতে পারে। কারণ, পাকিস্তানি ক্রিকেটারদের এপিএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে পিসিবি।

আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হবে এপিএলের ড্রাফট। ৩৪ বছর বয়সী আমিরকে রাখা হয়েছে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করা এই বাঁহাতি পেসার আগেই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। ড্রাফটের তালিকায় তার জাতীয়তা উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্য এবং বসবাসের দেশ হিসেবে রয়েছে পাকিস্তানের নাম।

এদিকে ধারণা করা হচ্ছে, আসন্ন আইপিএল নিলামেও ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করে নাম নিবন্ধন করতে পারেন আমির। এর আগে পাকিস্তানি নাগরিকদের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকলেও ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টুর্নামেন্টটিতে খেলেছিলেন আজহার মাহমুদ।


পাকিস্তানের হয়ে আমির খেলেছেন ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০২৪ সালের জুনে ফ্লোরিডায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সিতে তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের এপিএল। প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার রাখার সুযোগ থাকবে। এর মধ্যে ১১ থেকে ১২ জন আফগানিস্তানের এবং ৬ থেকে ৭ জন বিদেশি ক্রিকেটার থাকবেন।

নিলামে ক্রিকেটারদের ভিত্তিমূল্যও নির্ধারণ করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ১ লাখ মার্কিন ডলার। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৬৫ হাজার, গোল্ডে ৪০ হাজার, সিলভারে ২০ হাজার এবং ইমার্জিং ক্যাটাগরিতে ১০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   যুক্তরাজ্য  নাগরিক  হিসেবে  এপিএল  নিলাম  নাম  লেখালেন  মোহাম্মদ আমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: