বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড, বেটিং সাইটের লিংক পাঠাচ্ছে হ্যাকাররা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন

2026-11-02T17:23:41+00:00
2026-11-02T17:23:41+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
খেলা
বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড, বেটিং সাইটের লিংক পাঠাচ্ছে হ্যাকাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম 
বিসিবির গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কতা । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট এবং ফিশিং লিংক পাঠানো হচ্ছে। এ ঘটনায় সতর্কতা জারি করেছে বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রাতে বোর্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটে। এরপর থেকে অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ পরিস্থিতিতে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করতে বা প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।


একই সঙ্গে এ ধরনের বার্তা এড়িয়ে চলার পাশাপাশি কোনো লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা লগইনসংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিসিবি জানিয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা দল কাজ করছে। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বিসিবি  ইনস্টাগ্রাম  অ্যাকাউন্ট  হ্যাকড  বেটিং  সাইট  লিংক  পাঠাচ্ছে  হ্যাকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: