সাফের আগে দুঃসংবাদ, রোনানকে পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল দল। চোটের কারণে

2026-11-01T23:00:11+00:00
2026-11-01T23:00:11+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
খেলা
সাফের আগে দুঃসংবাদ, রোনানকে পাচ্ছে না বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:০০ পিএম 
চোটের কারণে প্রবাসী তরুণ ফুটবলার রোনান সুলিভানকে আপাতত পাচ্ছে না বাংলাদেশ। ছবি : সংগৃহীত
২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল দল। চোটের কারণে প্রবাসী তরুণ ফুটবলার রোনান সুলিভানকে আপাতত পাচ্ছে না বাংলাদেশ।

রোনানের চোটের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ জানিয়েছেন, চোটের কারণে রোনান আসছে না। বাফুফে অফিস থেকে তার টিকিট বাতিলের খবর আমাকে জানানো হয়েছে।


জাতীয় দলের মিডিয়া ম্যানেজার আমের খানও রোনানের চোটের খবর শুনেছেন বলে জানিয়েছেন। তবে তিনি নিশ্চিত করতে পারেননি, এই চোটের কারণে সাফ থেকে ছিটকে গেছেন কি না তরুণ এই ফুটবলার।

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আলোচনায় আসেন রোনান। তার পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা দেন কোচ থমাস ডুলি। মূল দলেও তার অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত ছিল। যুক্তরাষ্ট্রের কলেজ থেকেও ছুটি পেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে আপাতত তার জাতীয় দলে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

আগামী ৫ নভেম্বর সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই দলের সঙ্গে থাকছেন না হামজা চৌধুরী ও ফারহান আলি ওয়াহিদ। গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের অনুপস্থিতিতে টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশের জন্য কঠিন হতে পারে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সাফ  দুঃসংবাদ  রোনান  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: