সিনিয়র হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ, হতাশ শান্ত

ক্রীড়া ডেস্ক

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের অন্যতম কারণ হিসেবে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দেখছেন অধিনায়ক

2026-10-31T20:20:03+00:00
2026-10-31T20:20:03+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
খেলা
সিনিয়র হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ, হতাশ শান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম 
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের অন্যতম কারণ হিসেবে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে সিনিয়র ব্যাটার হিসেবে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

প্রথম ইনিংসে ২৭২ রান করে মাত্র ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ব্যর্থ হয় দল। শান্ত মনে করেন, প্রথম ইনিংসে আরও বেশি রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয়, এই ম্যাচে আমরা প্রথম ইনিংসেই ব্যাকফুটে পড়ে গেছি। উইকেটের অবস্থা যেমন ছিল, তাতে ২১৩ রানে দিন শেষ করার পর ২৭২ রান হওয়ায় আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আমরা জানতাম, পরের দিকে ব্যাটিং করা কঠিন হবে। তাই এত দূর না ভেবে বলব, ভুলটা প্রথম ইনিংসেই করেছি। ওই জায়গায় আরেকটু বড় করতে পারলে লিডটা বেশি হতো, খেলাটাও অন্য রকম হতে পারতো।’

নিজের ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ইনিংসে ১৯ ও দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন তিনি। শান্তর মতে, সিনিয়র ব্যাটার হিসেবে আরও বড় ইনিংস খেলা উচিত ছিল তার।


তিনি বলেন, ‘সিনিয়র ব্যাটার হিসেবে আমার আরও বড় দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমি অনেক দিন ধরে খেলছি, অনেকবার এই ধরনের পরিস্থিতিতে পড়েছি। আমি যদি এখান থেকে একটা বড় রান করতে পারতাম, তাহলে হয়তো দল ২৭০-এর জায়গায় ৩৭০ রান করতে পারত। সিনিয়র ব্যাটার হিসেবে আমার আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল।’

এদিকে স্পিন সহায়ক উইকেটে সুইপ ও রিভার্স সুইপের মতো শট বাংলাদেশের ব্যাটারদের কম খেলতে দেখা গেছে। এ ধরনের শট খেলার সুযোগ থাকলেও ব্যাটাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী সেট হতে পারেননি বলে মনে করেন শান্ত।

এ বিষয়ে তিনি বলেন, ‘স্পিন উইকেটে তো অবশ্যই এটা একটা ভালো অপশন। আমার মনে হয় অবশ্যই আমরা নিতে পারতাম, নেওয়া উচিত ছিল। ম্যাচের সময় যে যে জায়গায় ব্যাটিং করেছে একেকজনের প্ল্যান একেক রকম থাকে। আর কেউ আসলে ওইভাবে সেটই হতে পারেনি। ফলে ওই সুযোগই হয়নি যে এই শটগুলো খেলবে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সিনিয়র  দায়িত্ব পালনে ব্যর্থ  হতাশ  শান্ত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: