মারুফা ও শ্রাবণ পাস, ক্রীড়াঙ্গনের অন্য তারকারা কে কেমন করলেন?

সময়ের আলো ডেস্ক

খেলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এবারের পরীক্ষায় ক্রীড়াঙ্গনের অনেক তারকাই উচ্চ মাধ্যমিকে কৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন

2026-10-31T17:46:46+00:00
2026-10-31T17:46:46+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
খেলা
মারুফা ও শ্রাবণ পাস, ক্রীড়াঙ্গনের অন্য তারকারা কে কেমন করলেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম 
নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার, জাতীয় পুরুষ ফুটবল দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণসহ নারী ফুটবলের কয়েকজন খেলোয়াড়। ছবি : সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এবারের পরীক্ষায় ক্রীড়াঙ্গনের অনেক তারকাই উচ্চ মাধ্যমিকে কৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার, জাতীয় পুরুষ ফুটবল দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণসহ নারী ফুটবলের কয়েকজন খেলোয়াড়।

গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি নারী ক্রিকেটার মারুফা আক্তার। তবে এবার ৩.১৭ জিপিএ পেয়ে পাস করেছেন তিনি। 

অন্যদিকে, জাতীয় পুরুষ ফুটবল দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এবার পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চারজন। এ গ্রেড পেয়েছেন ৬২ জন, এ মাইনাস ৪২ জন, বি গ্রেড ২৬ জন এবং সি গ্রেড পেয়েছেন তিনজন।

বিকেএসপির নারী ক্রিকেট দলের সব পরীক্ষার্থীই এবার পাস করেছেন। অর্থাৎ, এ বিভাগে মেয়েদের পাসের হার শতভাগ। তাদের মধ্যে অনেকেই এ গ্রেড পেয়েছেন। পাস করা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মারুফা আক্তারও।

এদিকে, জাতীয় নারী ফুটবল দলের ছয়জন খেলোয়াড় এবার এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। তাদের মধ্যে স্বর্ণা রাণী মণ্ডল সর্বোচ্চ জিপিএ ৪.০০ পেয়েছেন। নবিরন, ঐশী, বন্যা ও স্বপ্না বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মারুফা  শ্রাবণ  পাস  ক্রীড়াঙ্গন  তারকা  সময়ের আলো  বিকেএসপি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: