যদি মেসির বাঁ পা আমার থাকত, আমাকে থামানো খুব কঠিন হতো : হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসির বাঁ পায়ের জাদুটা যদি নিজের আয়ত্তে থাকত, তাহলে তাকে থামানো প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে যেত বলে মনে করেন

2026-11-02T21:43:41+00:00
2026-11-02T21:43:41+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
খেলা
যদি মেসির বাঁ পা আমার থাকত, আমাকে থামানো খুব কঠিন হতো : হ্যারি কেইন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম 
মেসি ও হ্যারি কেইন । ছবি : সংগৃহীত
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুটা যদি নিজের আয়ত্তে থাকত, তাহলে তাকে থামানো প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে যেত বলে মনে করেন হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার বিশেষ এই দক্ষতার প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর ‘ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে কেইনের কাছে জানতে চাওয়া হয়, অন্য কোনো ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের কোন দক্ষতাটি তিনি নিজের খেলায় পেতে চান। উত্তরে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার বেছে নেন মেসির বাঁ পা।

হাস্যরসের ছলে কেইন বলেন, ‘আজ যদি মেসির বাঁ পা আমার থাকত, তাহলে মনে হয় আমাকে থামানো খুব কঠিন হতো।’

নিজের খেলার ধরন ব্যাখ্যা করতে গিয়ে কেইন জানান, মেসির মতো একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করার ধরন তার নয়। তবে ভিন্ন ভিন্ন কৌশলে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলার সামর্থ্য রয়েছে তার। কেইনের ভাষায়, ‘আমি জানি, গোল করার আগে ১০ জন খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার মতো ফুটবলার আমি নই। তবে বিভিন্নভাবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারি।’


নিজের বর্তমান অবস্থান নিয়েও সন্তুষ্ট ইংলিশ এই ফরোয়ার্ড। তার মতে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় মনে হচ্ছে। শারীরিক ও মানসিক- দুই দিক থেকেই মাঠে নিজের সেরা অবস্থানে রয়েছেন তিনি।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পথে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন কেইন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবেও এটিকেই বিবেচনা করছেন বায়ার্ন মিউনিখের এই তারকা।

সময়ের আলো/এসকে
  বিষয়:   যদি  মেসি  পা  আমার  থাকত  থামানো  খুব  কঠিন  হতো  হ্যারি কেইন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: