আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

2026-06-15T12:31:06+00:00
2026-06-15T12:31:06+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ২০)
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনার মোটিভ ও অন্য কেউ জড়িত কি না, তা যাচাইয়ে পুলিশ কাজ করছে।

এর আগে শনিবার (১৩ জুন) গভীর রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ সময় হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলে পিযুষ বড়ুয়া গুরুতর আহত হয়।


নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রামে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। পারিবারিক সূত্রে জানা গেছে, সুজন বড়ুয়ার সঙ্গে অভিযুক্ত তেজুবড়ুয়ার সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই পূর্বশত্রুতার জেরে শনিবার রাত ১১টার দিকে তেজুবড়ুয়া ধারালো অস্ত্র নিয়ে এনি বড়ুয়ার বসতঘরে ঢুকে পড়ে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই সে মা ও দুই সন্তানের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

হামলাকারী ঘটনাস্থলেই মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে মা ও মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায় এবং শিশু পিযুষকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  মা-মেয়ে  কুপিয়ে হত্যা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: