কালুখালীতে পাটখেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর কালুখালীতে পাটখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ আসাদুল ইসলাম (২৫) নামে জামায়াতে ইসলামীর এক সক্রিয় কর্মির দগ্ধ মরদেহ উদ্ধার

2026-06-15T12:16:45+00:00
2026-06-15T12:16:45+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
কালুখালীতে পাটখেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
রাজবাড়ীর কালুখালীতে পাটখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ আসাদুল ইসলাম (২৫) নামে জামায়াতে ইসলামীর এক সক্রিয় কর্মির দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের সূর্যদিয়া মাদরাসার পাশের একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার ১০টার দিকে আসাদুল মণ্ডলের নিখোঁজের বিষয়টি থানায় অবগত করেন তার পরিবার।

আসাদুল ইসলাম বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। সে মীর মশাররফ হোসেন সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।

জানা গেছে, রোববার দুপুরে বাড়ি থেকে বের হয় আসাদুল ইসলাম। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।


পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, সকালে পাটখেতে থেকে নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসাদুলকে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নূরুল ইসলাম বলেন, আসাদুল কালুখালী জামায়াতে ইসলামীর সক্রিয় একজন কর্মী ছিলেন। গতকাল বিকেলে সোনাপুর হাটে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়। আজ সকালে একটি পাটখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।

সময়ের আলো/জোই


  বিষয়:   কালুখালী  পাটখেত  জামায়াত কর্মী  দগ্ধ  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: