প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, অভিভাবকহীন দ্বীপ হাতিয়া

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

সহকারী কমিশনার (ভূমি) নেই, পৌরসভার মেয়র নেই, উপজেলা চেয়ারম্যান নেই। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এসব পদ শূন্য থাকার পর এবার বদলি

2026-11-11T10:34:59+00:00
2026-11-11T10:34:59+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, অভিভাবকহীন দ্বীপ হাতিয়া
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম 
দীর্ঘদিন ধরেই হাতিয়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে শূন্যতা বিরাজ করছে। ছবি : সংগৃহীত
সহকারী কমিশনার (ভূমি) নেই, পৌরসভার মেয়র নেই, উপজেলা চেয়ারম্যান নেই। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এসব পদ শূন্য থাকার পর এবার বদলি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালও। ফলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রশাসনিক কার্যক্রমে তৈরি হয়েছে চরম সংকট। গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়মিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না থাকায় প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও তদারকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন এখন কে চালাচ্ছেন হাতিয়া?

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই হাতিয়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে শূন্যতা বিরাজ করছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদে নেই নিয়মিত কর্মকর্তা। একইভাবে পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানের পদেও নেই নির্বাচিত জনপ্রতিনিধি। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে বিকল্প প্রশাসনিক ব্যবস্থায়। 

এদিকে গুরুত্বপূর্ণ পদগুলোর দায়িত্ব সামলাতে গিয়ে এতদিন বাড়তি চাপ ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের ওপর। প্রশাসনিক ও দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সম্পত্তি রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। গত ৯ মাস ধরে তিনি সুনামের সাথে দায়িত্ব করে আসলেও সম্প্রতি তার বদলির আদেশ হওয়ায় প্রশাসনিক শূন্যতা আরও প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাহিদার ভিত্তিতে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালকে গত ২২ অক্টোবর সোনাইমুড়ী উপজেলায় বদলি করা হয়। এর প্রেক্ষিতে গত ৪ নভেম্বর খাগড়াছড়ির মহলছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাসকে হাতিয়ায় বদলি করা হয়। তিনি ট্রেনিংসহ নানা জটিলতায় আগামী এক সপ্তাহেরও বেশী সময় লাগবে হাতিয়ায় যোগদান করতে। এই সময়ের জন্য হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পার্শ্ববর্তী সুবর্ণচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেওয়া হলেও তিনি এক বারের জন্যও আসার সুযোগ হয়নি। 

স্থানীয়রা জানান, একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ইউএনওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হাতিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক সমন্বয় ও তদারকিতে বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ, সরকারি সম্পত্তি সংরক্ষণ, বাজার মনিটরিং এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একাধিক দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতি প্রয়োজন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভাবে সাধারণ মানুষাকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

সমাজকর্মী ইফতেখার হোসেন তুহিন বলেন, নদীবেষ্টিত হাতিয়া উপজেলা নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এখানকার মানুষের জীবন-জীবিকার সঙ্গে নদী, নৌ-যোগাযোগ, ভূমি ও প্রাকৃতিক দুর্যোগ ওতপ্রোতভাবে জড়িত। নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন, সরকারি খাসজমি দখল, নৌপথে অনিয়ম, বাজার নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নিয়মিত প্রশাসনিক নজরদারি জরুরি। কিন্তু গুরুত্বপূর্ণ পদগুলোতে দীর্ঘদিনের শূন্যতা এবং ইউএনওর বদলির ঘটনায় এসব কার্যক্রমের সমন্বয় কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম কোনো একজন কর্মকর্তার ওপর নির্ভরশীল থাকা উচিত নয়। হাতিয়ার ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়মিত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি জনপ্রতিনিধিত্বহীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কার্যকর প্রশাসনিক নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   প্রশাসন  গুরুত্বপূর্ণ পদ  শূন্যতা  অভিভাবকহীন  দ্বীপ হাতিয়া  নোয়াখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: