কাগজপত্র ছাড়াই ৪২০ বস্তা সার পরিবহন, ট্রাক আটক

ঝিনাইদহ সংবাদদাতা

সারাদেশ

ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র ছাড়াই ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করেছেন স্থানীয়রা। পরে ট্রাকটি পুলিশের

2026-11-11T09:50:56+00:00
2026-11-11T09:50:56+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কাগজপত্র ছাড়াই ৪২০ বস্তা সার পরিবহন, ট্রাক আটক
ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫০ এএম 
যশোরের নওয়াপাড়া থেকে সারগুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল। ছবি : সংগৃহীত
ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র ছাড়াই ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করেছেন স্থানীয়রা। পরে ট্রাকটি পুলিশের হেফাজতে দেওয়া হয়। যশোরের নওয়াপাড়া থেকে সারগুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকের চালক ও সহকারীকে আটক করা যায়নি। রাত ১১টা পর্যন্ত ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রাজবাড়ী-ট-১১-০১৪১’ নম্বরের ট্রাকটিতে যশোরের নওয়াপাড়া থেকে ৪২০ বস্তা সার বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশে নেওয়া হচ্ছিল। পথে ক্যাডেট কলেজের সামনে স্থানীয়রা ট্রাকটি থামিয়ে চালক ও সহকারীর কাছে পণ্য সম্পর্কে জানতে চান। তারা জানান, ট্রাকে থাকা সার নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে।

এ সময় সারের মেমো বা চালান দেখতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং রাজনৈতিক নেতাদের খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে সারবোঝাই ট্রাক আটকের খবর পেয়েছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সারের কাগজপত্র যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাইয়ে সারগুলো অবৈধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ঝিনাইদহ  সার  পরিবহন  ট্রাক  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: