বিএনপি নেতার উপর হামলা, রোহিঙ্গাসহ যুবলীগ-ছাত্রলীগের ১৮ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে ‘মৃত্যুশয্যাশায়ী’ করার ঘটনায় যুবলীগ-ছাত্রলীগ রোহিঙ্গাসহ

2026-11-11T06:58:30+00:00
2026-11-11T06:58:30+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপি নেতার উপর হামলা, রোহিঙ্গাসহ যুবলীগ-ছাত্রলীগের ১৮ জনের বিরুদ্ধে মামলা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ এএম 
বিএনপি নেতার উপর হামলা, রোহিঙ্গাসহ যুবলীগ-ছাত্রলীগের ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের । ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে ‘মৃত্যুশয্যাশায়ী’ করার ঘটনায় যুবলীগ-ছাত্রলীগ রোহিঙ্গাসহ ১৮ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) রাতে মুমূর্ষু বিএনপি নেতা নুরুল আমিনের ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, হামলাকারীদের আঘাতে বিএনপি নেতা নুরুল আমিনের ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে তার ৫টি দাঁত পড়ে গেছে। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা নুরুল আমিনের অবস্থা এখনো আশঙ্কাজনক নয় বলেও দাবি করা হয়।

মামলার আসামিরা হলেন- কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য সাইফুদ্দিনের ভাই ও আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন (৪৬), স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য সরওয়ার কামাল (৪২), পালংখালী ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলমগীর (২৮), বর্তমান জামায়াত নেতা ও সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিনের ভাই হেলাল উদ্দিন (৪৩), ছাত্রলীগ নেতা মিজানের পিতা মো. ইউছুপ (৪৮), সাবেক যুবলীগ নেতা ও স্থানীয় মনিয়া গ্রুপের পরিচালক নুরুল আকতার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান (২৪), ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত আল মোহাম্মদ নিশান (২৬), সন্ত্রাসী মনিয়া গ্রুপের প্রধান নুরুল হাকিম মনু (৪৮), ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবছার (২৪), জাহাঙ্গীর আলম (৩৫), মো. সাদ্দাম (৩০), স্থানীয় ওসমান গ্রুপের সহযোগী ও ছাত্রলীগ কর্মী হারুন রশিদ (২৩), খাইরুল আমিন (৪২), এজাজুল হাসান (১৯), নুর আলম (৬০) ও মো. সেলিম (৪৫)।

আসামিদের মধ্যে খাইরুল আমিন, এজাজুল হাসান ও নুর আলম উখিয়া ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এবং মো. সেলিম ১০ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

এজাহার অনুযায়ী, আসামিদের মধ্যে প্রথম ১৪ জন পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা, ঘোনারপাড়া ও পশ্চিম থাইংখালী এলাকার বাসিন্দা।


এজাহার সূত্রমতে, গত ০৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তাজনিমার খোলা পাড়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্টের সামনে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের হাতে চাইনিজ কুড়াল, কিরিচ, ছোরা, লোহার হাতুড়ি ও রড ছিল।

এ দিকে, একই ঘটনায় মিজানুর রহমানও গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিনের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার বলেন, নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/এসকে












 
  বিষয়:   বিএনপি  নেতা  উপর  হামলা  রোহিঙ্গা  যুবলীগ  ছাত্রলীগ  বিরুদ্ধে  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: