প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৩ এএম
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার । ছবি : সংগৃহীতরাঙামাটিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসী কার্যক্রমের খবর পেয়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ১০ জন পুলিশের হাতে গ্রেফতার হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি মো. নুর উদ্দিন সোহাগ, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী, মো. রাকিব, নাজমুল সাকিব রাফি, মো. হানিফ এবং শ্রমীকলীগের শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম।
গ্রেফতার ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিধি মোতাবেক আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/এসকে