প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:০০ এএম আপডেট: ১১.১১.২০২৬ ৪:০১ এএম
রাজধানীর মিরপুরে শাহ আলী থানার সামনে পার্কিং করা চিড়িয়াখানা সিটি পরিবহনের বাসে আগুন । ছবি : সংগৃহীত রাজধানীর মিরপুরে শাহ আলী থানার সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২ টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. রিপন।
তিনি জানান, রাত আনুমানিক একটার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছেন।
অপরদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। চিড়িয়াখানা সিটি পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষনে দেখা যায়, চিড়িয়াখানা সিটি পরিবহনের অনেকগুলো বাস পার্কিং করা ছিল। এর মাঝে একটি বাস দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এরপর ওই গাড়ির পাশে থাকা বেশ কয়েকটি বাস দ্রুত সরিয়ে ফেলা হয়।
সময়ের আলো/এসকে