১৫ দিনেও নিয়ন্ত্রণহীন আগুন, বড় গ্যাসের রিজার্ভের ইঙ্গিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের আগুন ও পানির প্রবাহ ১৫ দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি। টানা ১৫

2026-11-10T22:39:42+00:00
2026-11-10T22:47:25+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
১৫ দিনেও নিয়ন্ত্রণহীন আগুন, বড় গ্যাসের রিজার্ভের ইঙ্গিত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ১০:৪৭ পিএম
ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস বের হতে শুরু করে। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের আগুন ও পানির প্রবাহ ১৫ দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি। টানা ১৫ দিন পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাটির নিচে বড় ধরনের গ্যাসের আধার বা রিজার্ভার থাকার সম্ভাবনা রয়েছে। এটি সাময়িক কোনো গ্যাসের স্তর নয় বলে ধারণা করছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার অহিদুল ইসলাম জানান, গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণ করতে টানা ১৫ দিন সময় নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্যাসের প্রবাহ কতটা স্থায়ী এবং এর ধারণক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করা হয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাস বের হচ্ছে। তাই গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, এখন সবচেয়ে জরুরি কাজ হলো কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা। কূপটি নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ করা হবে। একই সঙ্গে গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনাও যাচাই করা হবে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ বলেন, আরেকটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে। পরে সেটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে গ্যাসের সঙ্গে পানি বের হতে থাকে। একপর্যায়ে সেখানে আগুন জ্বলে ওঠে। এরপর থেকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ১৫ দিনেও নিয়ন্ত্রণে আসেনি নলকূপের আগুন  বড় গ্যাসের আধারের ইঙ্গিত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: