ইয়াবাসহ যুবক আটক, শ্বশুরবাড়ি থেকে ৩ ককটেল উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মীর সোহাগ (৩০) নামে যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০

2026-11-10T22:14:40+00:00
2026-11-10T22:14:40+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ইয়াবাসহ যুবক আটক, শ্বশুরবাড়ি থেকে ৩ ককটেল উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম 
আটক মীর সোহাগ ও উদ্ধার ককটেল। ছবি : সংগৃহীত
পিরোজপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মীর সোহাগ (৩০) নামে যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এসব অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে মীর সোহাগকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর আব্দুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বলেন, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ইয়াবা  যুবক আটক  শ্বশুরবাড়ি  ককটেল উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: