২২ বছর পর রুজি হত্যা মামলার আসামি গ্রেফতার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে ২২ বছর পর রুজি আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর)

2026-11-10T19:44:55+00:00
2026-11-10T19:44:55+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
২২ বছর পর রুজি হত্যা মামলার আসামি গ্রেফতার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম 
মো. নাছির। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে ২২ বছর পর রুজি আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

গ্রেফতার নাছির (৪৮) ফটিকছড়ির শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে। দীর্ঘদিন সে ওমানে অবস্থানের পর দেশে ফিরে নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে বসবাস করে আসছিলেন।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে রুজি আক্তারের মরদেহ তার বসতবাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তাকে ধর্ষণের পর হত্যা করার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় তার ভাই মো. আবু তাহের ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তে প্রতিবেশী আবদুল মান্নান নামে এক ব্যক্তি রুজি আক্তারকে উত্ত্যক্ত করতেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার সঙ্গে বিরোধ তৈরি হয়। 

২০০৪ সালের ১৫ মে রাতে রুজি ঘর থেকে বের হলে আবদুল মান্নান ও নাছির তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরে পরিচয় প্রকাশের আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আরও দুজনের সহযোগিতায় মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাছির। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে এসআরবি-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, রুজি আক্তার হত্যা মামলাটি পুরোনো। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাছিরকে ২২ বছর পর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ২২ বছর  রুজি হত্যা  মামলা  আসামি  গ্রেফতার  চট্টগ্রাম  ফটিকছড়ি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: