প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীতব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও যুবলীগের কর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের মো. ইকবাল হোসেন (৪৬)। তিনি সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। অন্যজন হলেন মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মো. সারোয়ার হোসাইন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পুলিশের বিশেষ দল শহরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে রাত ১১টার দিকে মাছিহাতার আটলা এলাকায় অপর একটি অভিযানে সারোয়ার হোসাইনকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গতকাল দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন