গোপালগঞ্জে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।সোমবার (৯

2026-11-10T17:29:30+00:00
2026-11-10T17:29:30+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম 
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 

এদিকে, রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া, মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেটে ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে ও কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে, এসব ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানায়নি পুলিশ।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ পুলিশ মিডিয়া গ্রুপে মঙ্গলবার সকালে জানান, সোমবার রাতে রাতে নাশকতা সৃষ্টিকারী আটজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৭টি মোটরসাইকেল জব্দ ও ১৫ টি ককটেল উদ্ধার করা হয়। রাত ৩টায় ঢাকা-খুলনা হাইওয়েতে দুটি গাছ কেটে রাস্তা ব্লক দেওয়ার চেষ্টা করেছিল । সাথে সাথেই ক্লিয়ার করা হয়েছে। ঢাকা-খুলনা হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে । সদর থানা, কাশীয়ানি ও কোটালীপাড়ায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে ৬টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা ।

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   গোপালগঞ্জ  ককটেল বিস্ফোরণ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: