দেওয়ানগঞ্জে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় ওই নারীকে পুশইন

2026-11-10T18:02:12+00:00
2026-11-10T18:02:12+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
দেওয়ানগঞ্জে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম 
সকালে পাথরের চর সীমান্তে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় ওই নারীকে পুশইন করতে পারেনি বিএসএফ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর সীমান্তে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী শূন্য রেখায় অবস্থান করছেন।

জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৬ মেইন সীমান্ত পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সী নারীকে পুশইনের চেষ্টা করেন ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন।

বিজিবি ও বিএসএফ দুই দেশে অবস্থান নেওয়ার পর সকাল থেকে সীমান্তেই অবস্থান করছেন।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশইন ঠেকাতে কঠোর অবস্থায় রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   দেওয়ানগঞ্জ  নারী  পুশইন  বিজিবি  জামালপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: