চুয়াডাঙ্গায় অবরোধ ঘিরে নাশকতার অভিযোগে আটক ৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে দলটির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক

2026-11-10T17:37:02+00:00
2026-11-10T17:38:10+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় অবরোধ ঘিরে নাশকতার অভিযোগে আটক ৭
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৫:৩৮ পিএম
আটক ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে দলটির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া ঈদগাহ বাজারসংলগ্ন মিনারুলের কাঁচামালের আড়তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অবরোধ কর্মসূচিকে ঘিরে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপনে একত্রিত হয়েছেন বলে তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে ওই আড়তে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন—হাটবোয়ালিয়া এলাকার রেজাউল করিম, আসমত উল্লাহ মোল্লা ওরফে সুজন মেম্বার, আমারত আলী, ভাংবাড়ীয়া এলাকার মিনারুল ও লালু এবং ভোগাইল বগাদী এলাকার আজিজুল হক।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অবরোধ কর্মসূচির নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অবরোধকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/এনএন

  বিষয়:   অবরোধ  নাশকতা  আটক  চুয়াডাঙ্গা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: