সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাসাসহ দলটির নেতাকর্মীদের অন্তত ৬ থেকে ৮টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের

2026-11-10T18:34:43+00:00
2026-11-10T18:34:43+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাসাসহ নেতাকর্মীদের ৬ থেকে ৮টি বাড়িতে হামলা ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
নেত্রকোণায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাসাসহ দলটির নেতাকর্মীদের অন্তত ৬ থেকে ৮টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোহনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। পরে সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করা হয়। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে মোহনগঞ্জ থানা-সংলগ্ন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাসা, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনের বাসা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের বাসা।

এ ছাড়া টেংগাপাড়ায় আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদের বাসা, মাইলোড়ায় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তের বাসা এবং ছাত্রলীগ কর্মী সৈয়দ শফিকুল ইসলাম সৈকতের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। আরও এক থেকে দুটি বাড়িতে হামলার অভিযোগ রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেন, মশাল মিছিলটি কোথায় হয়েছে, তা এখনো জানা যায়নি। ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী জুয়েল মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সাবেক এমপি  আ.লীগ নেতা  বাড়ি  হামলা  ভাঙচুর  আটক  নেত্রকোণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: