৪৩ বছর পর ট্রেজারি কার্যক্রম চালু

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

১৯৮৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা হিসেবে ঘোষণার ৪৩ বছর পর জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ট্রেজারি কার্যক্রম। এর মধ্য দিয়ে দেশের

2026-11-10T19:09:09+00:00
2026-11-10T19:09:09+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
৪৩ বছর পর ট্রেজারি কার্যক্রম চালু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম 
চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি : সময়ের আলো
১৯৮৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা হিসেবে ঘোষণার ৪৩ বছর পর জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ট্রেজারি কার্যক্রম। এর মধ্য দিয়ে দেশের ৬৪তম জেলা হিসেবে খাগড়াছড়িতে ট্রেজারি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় ক্যাম্পাসে ট্রেজারি ভবন ও কার্যক্রমের উদ্বোধন করেন।

চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, দীর্ঘদিন নিজস্ব ট্রেজারি ভবন ও কার্যক্রম না থাকায় ট্রেজারি সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে জেলার সরকারি দফতর, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষকে জেলার বাইরে রাঙামাটি বা ফেনীতে যেতে হত। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি প্রশাসনিক ও ব্যবহারিক নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হতো তাদের। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজ থেকে সেই ভোগান্তির অবসান হয়েছে।

এসময় তিনি আরও বলেন, গত সাত মাসে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও তার কার্যালয়ের কর্মকর্তাদের নিরলস, একান্তিক ও অব্যাহত প্রচেষ্টায় ট্রেজারি কার্যক্রম চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। দীর্ঘ ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এ কার্যক্রম চালুর মধ্য দিয়ে জেলার সরকারি আর্থিক ব্যবস্থাপনায় নতুন দিগন্তের উন্মোচন হলো।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, ট্রেজারি কার্যক্রম চালুর ফলে এখন থেকে জেলার সরকারি দফতরগুলোর ট্রেজারি সংশ্লিষ্ট কার্যক্রম স্থানীয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সরকারি অর্থ ব্যবস্থাপনা, সরকারি স্ট্যাম্পসহ অন্যান্য ট্রেজারি সংশ্লিষ্ট সেবাগ্রহণ আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে।

ট্রেজারি কার্যক্রম চালুর লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ডাবল লক ব্যবস্থা স্থাপন, অগ্নিনিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ৪৩ বছর  ট্রেজারি কার্যক্রম  চালু  খাগড়াছড়ি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: