পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন

2026-11-10T18:51:22+00:00
2026-11-10T18:51:44+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৬:৫১ পিএম
দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয়ে আসা সংযোগের তার কেটে নিয়ে যায়। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয়ে আসা সংযোগের তার কেটে নিয়ে যায়। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কার্যালয়টি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কার্যালয়ে এসে কর্মচারীরা তার কাটা অবস্থায় দেখতে পান। আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কার্যালয়ে বিদ্যুৎ না থাকায় তাদের সন্দেহ হয়। পরে তল্লাশি করে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয় পর্যন্ত সংযোগের প্রায় ৪০ ফুট তার কে বা কারা কেটে নিয়ে গেছে। পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা নতুন করে সংযোগ স্থাপন করেন। এরপর কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

অপরদিকে পার্শ্ববর্তী দেবেন্দ ভবনের তার চুরির বিষয়ে বাসার মালিক জানান, প্রায়শই আমাদের পাড়ায় চুরির ঘটনা ঘটে। কেউ পুলিশে অভিযোগ করে আবার কেউ অভিযোগ করে না।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়েই এমন চুরির ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদের কার্যালয়ই চোরের হাত থেকে রেহাই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ শহরে বৈদ্যুতিক তার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে চুরির প্রবণতা আরও বাড়তে পারে। তাই দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি শহরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সংযোগ তার মেইনলাইন কে বা কারা কেটে ফেলেছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   পুলিশ সুপার  কার্যালয়  বিদ্যুতের তার  চুরি  হবিগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: