চেয়ারম্যান পদের প্রার্থীরা। ছবি : সংগৃহীতঝালকাঠির চার উপজেলার ৩২টি ইউনিয়নের মধ্যে ৩১টিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী প্রাথমিকভাবে নির্ধারণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার ৯টি, নলছিটি উপজেলার ১০টি, রাজাপুর উপজেলার ৬টি এবং কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নে প্রার্থী ঠিক করা হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা
১ নম্বর গাভারামচন্দ্রপুর ইউনিয়নে মাওলানা মো. রিয়াজুল ইসলাম, ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়নে মাওলানা মো. মনিরুজ্জামান তালুকদার, ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নে মো. আব্দুল জলিল, ৪ নম্বর কেওড়া ইউনিয়নে মো. মিজানুর রহমান, ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নে মো. ইমরান, ৬ নম্বর বাসন্ডা ইউনিয়নে বজলুর রহমান রেজা, ৭ নম্বর পোনাবালিয়া ইউনিয়নে কেএম মামুন অর রশিদ, ৯ নম্বর শেখেরহাট ইউনিয়নে মো. মাইনুল ইসলাম এবং ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নে মাওলানা মো. মিজানুর রহমান মিল্লাতি।
নলছিটি উপজেলা
১ নম্বর মগড় ইউনিয়নে ওয়াহেদুজ্জামান, ২ নম্বর ভৈরবপাশা ইউনিয়নে মো. বেলায়েত হোসেন খান, ৩ নম্বর কুলকাঠি ইউনিয়নে সাহাব উদ্দিন খলিফা, ৪ নম্বর নাচনমহল ইউনিয়নে আশ্রাব আলী হাওলাদার, ৫ নম্বর রানাপাশা ইউনিয়নে মাওলানা মো. জাকির হোসেন খান, ৬ নম্বর দপদপিয়া ইউনিয়নে হাফিজুর রহমান তাকদির আকন, ৭ নম্বর সিদ্ধকাঠি ইউনিয়নে সৈয়দ এম এ সালাম, ৮ নম্বর কুশঙ্গল ইউনিয়নে মো. কামরুল ইসলাম, ৯ নম্বর সুবিদপুর ইউনিয়নে মাহমুদুর রহমান খান এবং ১০ নম্বর মোল্লারহাট ইউনিয়নে আবুল কালাম আজাদ।
রাজাপুর উপজেলা
১ নম্বর সাতুরিয়া ইউনিয়নে ইউসুফ বিন সালাম, ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নে মাওলানা মো. কবির হোসেন, ৩ নম্বর রাজাপুর সদর ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক, ৪ নম্বর গালুয়া ইউনিয়নে মো. মশিউর রহমান মিলন গাজী, ৫ নম্বর বড়ইয়া ইউনিয়নে মাওলানা মো. সাইয়েদ আহমদ এবং ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নে বুলবুল আহমেদ।
কাঠালিয়া উপজেলা
১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নে মোহাম্মদ নুরুজ্জামান, ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নে মো. সহিদ হাওলাদার, ৩ নম্বর আমুয়া ইউনিয়নে মাস্টার মো. মজিবুর রহমান, ৪ নম্বর কাঠালিয়া সদর ইউনিয়নে মাওলানা মো. নাসির উদ্দিন, ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নে মাওলানা বেলায়েত হোসেন এবং ৬ নম্বর আওড়াবুনিয়া ইউনিয়নে মাস্টার আব্দুর রহিম।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক বলেন, দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে জেলার ৩২টি ইউনিয়নের মধ্যে ৩১টিতে চেয়ারম্যান পদে প্রার্থী প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগপর্যন্ত দলীয় স্বার্থে সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী পরিবর্তন হতে পারে।
সময়ের আলো/এনএন