প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:০১ পিএম
রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। ছবি : সময়ের আলোচট্টগ্রাম নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুন নেভানোর কাজ দীর্ঘ সময় অব্যাহত ছিল।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া আছে। তেলের গুদামে আগুন লাগার কারণে আমরা ফোম নিয়ে আসি। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। এতে লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। রাত ৮টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট পাঠানো হয়। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি মেলেনি। এরপর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ যাচাই করার পর নিশ্চিত হওয়া যাবে।
আশপাশের লোকজন জানান, গুদামের মধ্যে প্রচুর দাহ্য পদার্থ, জ্বালানি তেল মজুত আছে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কনটেইনারে ভরার কাজ চলতো এই গুদামে। নকল মবিল তৈরির অভিযোগও আছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গড়ে ওঠা এই গুদামের বিরুদ্ধে প্রশাসন কখনো ব্যবস্থা নেয়নি।
সময়ের আলো/এনএন