বোয়ালখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা এলাকায় এ মিছিল হয় বলে

2026-11-11T07:01:52+00:00
2026-11-11T07:01:52+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০১ এএম 
বোয়ালখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল। ছবি : ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামের বোয়ালখালীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা এলাকায় এ মিছিল হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

নেতাকর্মীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বোয়ালখালীতে এটিই যুবলীগ ও ছাত্রলীগের প্রথম মশাল মিছিল। ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে মিছিলটি করা হয়।

বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি মো. ইফতু মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ৫ আগস্টের পর বোয়ালখালীতে প্রথমবারের মতো যুবলীগ-ছাত্রলীগের অবরোধ ও মশাল মিছিলের কথা উল্লেখ করেন।

একই ভিডিও সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র জহুরুল ইসলাম জহুর।

ভিডিওর সঙ্গে তিনি লেখেন, হামলা, মামলা কিংবা গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকানো সম্ভব হবে না। ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।

মিছিলকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বোয়ালখালী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলও ফেসবুক পোস্টে দাবি করেন, জহুরুল ইসলাম জহুরের নির্দেশনায় এ মশাল মিছিল হয়েছে।

এদিকে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে বোয়ালখালীতে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও বিপ্লবী ছাত্রজনতা।

মশাল মিছিলের বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, থানার ছয়টি পার্টি মোটরসাইকেলে মহড়া দিচ্ছে। কালুরঘাট ও মিলিটারি পুলে চেকপোস্ট করছি। ফেসবুকে একটি ছবি ভাসছে, তবে কারও চেহারা বোঝা যাচ্ছে না। দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে তারা কোথাও মিছিল করেছে। এনসিপি ও বিএনপি মোটরসাইকেল শোডাউন দিচ্ছে বোয়ালখালীজুড়ে। কারও চোখে পড়েনি, শুধু ফেসবুকে দেখা যাচ্ছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

এর আগে ৮ নভেম্বর ভোরে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের নেতা ওয়াসিম আল ইমনের পূর্বঘোষণা অনুযায়ী বোয়ালখালী থানার পাশে ঝটিকা মিছিল হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  বোয়ালখালী  যুবলীগ  ছাত্রলীগ  নেতাকর্মী  মশাল মিছিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: