বিএনপি নেতার বাড়িতে বিদ্যুতের অবৈধভাবে সংযোগ, বিচ্ছিন্ন করল প্রশাসন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘদিন থেকে ব্যবহারের অভিযোগে বিএনপি নেতা ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর বাড়ির বিদ্যুৎ সংযোগ

2026-11-11T07:09:38+00:00
2026-11-11T07:09:38+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপি নেতার বাড়িতে বিদ্যুতের অবৈধভাবে সংযোগ, বিচ্ছিন্ন করল প্রশাসন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০৯ এএম 
ছবি : সংগৃহীত
অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘদিন থেকে ব্যবহারের অভিযোগে বিএনপি নেতা ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। বরিশালের গৌরনদীতে এ ঘটনা ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান।

তিনি জানান, গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন থেকে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নামিয়ে ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াশুর গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরের বাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক তার জব্দ করেছেন। এসময় হুমায়ুন কবিরের বাসার বিদ্যুতের মিটারটি খুলে আনা হয়েছে।

ডিজিএম ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান আরও জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি (ডিজিএম) উল্লেখ করেছেন।

উল্লেখ্য, হুমায়ুন কবির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিকদলের সদস্য। সম্প্রতি সময়ে দেশে ফিরে সে (হুমায়ুন কবির) আগামী গৌরনদী পৌরসভার নির্বাচনে ৮ নং (গেরাকুল ও দিয়াশুর) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিএনপি নেতা  বিদ্যুৎ  অবৈধ সংযোগ  বিচ্ছিন্ন  সময়ে আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: