রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বৈঠকে দেশের সড়ক ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক মনিটরিং এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এএডি/