ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতগামী ভিসাপ্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই ব্যবস্থায় আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের

2026-06-15T14:07:14+00:00
2026-06-15T14:07:14+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
ভারতগামী ভিসাপ্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই ব্যবস্থায় আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন, ওয়েবফাইল আপলোড এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করতে হবে।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক নির্দেশনায় আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন। এরপর বিকেল ৫টা থেকে সফলভাবে ওয়েবফাইল জমা দেওয়া আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং চালু হবে।
আরও পড়ুন

আইভ্যাক স্পষ্ট করেছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না।

নির্দেশনায় মেডিকেল ভিসাধারীদের জন্যও বিশেষ শর্তের কথা উল্লেখ করা হয়েছে। ভিসা ইস্যুর সময় যে হাসপাতালের নাম উল্লেখ থাকবে, চিকিৎসার জন্য আবেদনকারীকে অবশ্যই সেই হাসপাতালেই যেতে হবে।

যদি কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আইভ্যাক সতর্ক করেছে, এ ধরনের নিয়ম ভঙ্গের কারণে ভবিষ্যতে ভারতে প্রবেশ বা ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এএডি/


  বিষয়:   ভারত  ভিসা  অ্যাপয়েন্টমেন্ট  নতুন  নির্দেশনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: