গফরগাঁওয়ে জামালপুর এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ের ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রুটে যাত্রী ভোগান্তি

2026-06-15T14:11:47+00:00
2026-06-15T14:22:12+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে জামালপুর এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ২:২২ পিএম
ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভাঙা কাপলিং। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের গফরগাঁওয়ের ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রুটে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।

সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগর এলাকায় পৌঁছালে ইঞ্জিনের কাপলিং হঠাৎ ভেঙে যায়। এতে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মশাখালী স্টেশন মাস্টার জুন্নুন হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে কাপলিং ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আনার কাজ চলছে। রিলিফ ইঞ্জিন এসে পৌঁছালে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনটি সাময়িকভাবে আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। ভেঙে যাওয়া কাপলিংয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। 

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত রিলিফ ইঞ্জিন পাঠিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   গফরগাঁওয়ে  জামালপুর এক্সপ্রেস  কাপলার ভেঙে  ট্রেন চলাচল  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: