আজ রাতে স্পেনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কেপ ভার্দে

সময়ের আলো ডেস্ক

খেলা

স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। তবে ম্যাচটির আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু স্পেন নয়, একজন ফুটবলার- লামিনে ইয়ামাল। অল্প বয়সেই

2026-06-15T14:21:28+00:00
2026-06-15T14:48:32+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলা
আজ রাতে স্পেনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কেপ ভার্দে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২১ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ২:৪৮ পিএম  (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। তবে ম্যাচটির আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু স্পেন নয়, একজন ফুটবলার- লামিনে ইয়ামাল। অল্প বয়সেই যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন হিসেবে।

আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে স্পেন। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ওঠা আফ্রিকান দলটির বিপক্ষে কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট ইউরোপের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচ ঘিরে সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরেই।

মাত্র ১৮ বছর বয়সেই স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের পর এবার বিশ্বকাপেও নিজের ছাপ রাখতে প্রস্তুত বার্সেলোনার এই উইঙ্গার।
আরও পড়ুন

বিশ্বকাপের আগে ইয়ামাল জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশের হয়ে শিরোপা জেতাই তার সবচেয়ে বড় লক্ষ্য। স্পেনকে আবারও বিশ্বসেরার আসনে দেখতে চান তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হচ্ছে আজকের ম্যাচ থেকেই।

কাতার বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর নতুন করে দল গড়েছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দলটি ইতোমধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে এবারের বিশ্বকাপেও তাদের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মধ্যমাঠে পেদ্রি ও রদ্রির নিয়ন্ত্রণ, দুই প্রান্তে নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামালের গতি ও সৃজনশীলতা স্পেনকে দিয়েছে নতুন মাত্রা। আক্রমণাত্মক ফুটবল আর বল দখলের ঐতিহ্য ধরে রেখে আবারও বিশ্বমঞ্চে আধিপত্য বিস্তারের লক্ষ্য তাদের।

অন্যদিকে, কেপ ভার্দের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে দলটি নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে। বড় মঞ্চে চমক দেখানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।

এএডি/


  বিষয়:   আজ  রাত  স্পেন  প্রথম  ম্যাচ  প্রতিপক্ষ  নবাগত  কেপ ভার্দে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: