আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের খেলা নিয়ে তারকারা উন্মাদনা জানান দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। সেই ধারাবাহিকতায় অংশ

2026-06-15T18:37:32+00:00
2026-06-15T18:37:32+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের খেলা নিয়ে তারকারা উন্মাদনা জানান দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। সেই ধারাবাহিকতায় অংশ নিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও।

ছোটবেলা থেকেই পরীমণি আর্জেন্টিনার সাপোর্টার এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’।

Advertisement
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায়, তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে আর্জেন্টিনার স্লোগান দিচ্ছেন।

সেই উচ্ছ্বসিত মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনার প্রতি পরীমণির ভালোবাসার প্রশংসা করেছেন।


নিজের সমর্থনের কথা জানিয়ে পরী বলেন, আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।

মেসির খেলা দেখার সময় নিজের আবেগও কখনো লুকাননি এই অভিনেত্রী। তিনি বলেন, মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।

সময়ের আলো/আআ
  বিষয়:   আর্জেন্টিনা  উড়ন্ত চুমু  পরীমনি  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: