ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত

2026-06-15T22:32:08+00:00
2026-06-15T22:32:08+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
বিমান প্রতিমন্ত্রী
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৩২ পিএম   (ভিজিট : ০)
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সংগৃহীত ছবি
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে‌ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট আবারও চালু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এছাড়া থার্ড টার্মিনাল হ্যান্ডেলিং এর জন্য জুলাইয়ের মধ্যে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 


তিনি জানান, আগামী ৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট ২৭ জুলাই ফের চালু হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

উল্লেখ্য, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।



/ইউএমএইচ


  বিষয়:   বিমান প্রতিমন্ত্রী  ঢাকা বিমানবন্দর  থার্ড টার্মিনাল  উদ্বোধন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: