ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৪

মুন্সিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার

2026-06-15T23:36:59+00:00
2026-06-15T23:39:37+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৪
মুন্সিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৬ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১১:৩৯ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। সংগৃহীত ছবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে সায়েদাবাদগামী বাসটি বৃষ্টির পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডরেল ভেঙে সার্ভিস রোডে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা আহত হন। 


এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। রেকার দিয়ে সরিয়ে বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। 



/ইউএমএইচ




  বিষয়:   ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে  বাস  দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: