সাড়ে তিন ঘণ্টা পর সচল ময়মনসিংহ-চট্টগ্রাম রেল চলাচল

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় বিকল্প ব্যবস্থা গ্রহণের পর

2026-06-15T23:34:31+00:00
2026-06-15T23:39:34+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ড
সাড়ে তিন ঘণ্টা পর সচল ময়মনসিংহ-চট্টগ্রাম রেল চলাচল
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৪ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১১:৩৯ পিএম
ফাইল ছবি
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের  ঘটনায় কয়েক ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় বিকল্প ব্যবস্থা গ্রহণের পর সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন থেকে ধোঁয়া বের হতে দেখে ট্রেনটি তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।

ঘটনার ফলে ট্রেনের যাত্রীরা দীর্ঘ সময় আটকে পড়েন এবং চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে বিকল্প ইঞ্জিন পাঠায়। পরে বিকল ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযুক্ত করা হলে রাত ৯টা ২৫ মিনিটে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।


বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও বলেন, বিকল্প লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল অব্যাহত থাকায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে বড় ধরনের যানজট বা দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটেনি।

যাত্রীরা বলেন রেলওয়ের পুরোনো ইঞ্জিন ও যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ জোরদারের দাবি জানিয়েছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইঞ্জিন  অগ্নিকাণ্ড  ময়মনসিংহ  চট্টগ্রাম  রেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: