সাঁথিয়ায় ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

সাঁথিয়া-সুজানগর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ এবং ঘটনা প্রকাশ করলে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছানোয়ার প্রামাণিক (৪০) নামে ব্যক্তিকে

2026-11-05T22:56:13+00:00
2026-11-05T22:56:13+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাঁথিয়ায় ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার
সাঁথিয়া-সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম 
ছানোয়ার প্রামাণিক। ছবি : সংগৃহীত
পাবনার সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ এবং ঘটনা প্রকাশ করলে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছানোয়ার প্রামাণিক (৪০) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ছানোয়ার সাঁথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের ঝোমড় প্রামাণিকের ছেলে। ভুক্তভোগী মোরছালিনা (১৯) একই গ্রামের রতনা বেগমের (৪৪) মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তালাকের পর থেকে মোরছালিনা মায়ের বাড়িতে থাকতেন। অভিযুক্ত ছানোয়ার তার মায়ের আপন চাচাতো ভাই। সেই সুবাদে তাদের মধ্যে যোগাযোগ ছিল। বিভিন্ন সময় ছানোয়ার তাকে কুপ্রস্তাব দিতেন।

অভিযোগ অনুযায়ী, গত ৮ আগস্ট মোরছালিনা ছাগল রাখতে বাড়ির বাইরে গেলে তাকে জোর করে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন ছানোয়ার। এ ঘটনা কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেন তিনি।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গত ৪ নভেম্বর মোরছালিনার মা রতনা বেগম সাঁথিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছানোয়ারকে গ্রেফতার করে।

ভুক্তভোগীর মা রতনা বেগম বলেন, ছানোয়ার তার আপন চাচাতো ভাই। অথচ তিনি তার মেয়ের সঙ্গে এমন অপরাধ করেছেন। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সাঁথিয়া  ভাগ্নিকে ধর্ষণ  মামা গ্রেফতার  পাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: