ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করলেন রিজভী

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করলেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে

2026-11-05T20:56:36+00:00
2026-11-05T20:56:36+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করলেন রিজভী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম 
লিফলেট বিতরণ করছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করলেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। তিনি রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডেঙ্গু জ্বরে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে জানিয়ে তিনি বলেন, জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই জানতে হবে এডিস মশা কোথায় বংশবিস্তার করে। ফুলের টব, বালতি, বোতল, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের কাপ, ছাদের পানি জমার স্থান, নির্মাণাধীন ভবন এবং ফ্রিজ ও এয়ারকন্ডিশনারের নিচে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করতে পারে। তাই কোথাও পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। বিশেষ করে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ডেঙ্গু সচেতনতা  লিফলেট বিতরণ  রিজভী  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: