নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর ঘনিষ্ঠ কর্মী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ কর্মী আব্দুল্লাহ আল জোবায়েরকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫

2026-11-05T19:26:06+00:00
2026-11-05T19:26:06+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর ঘনিষ্ঠ কর্মী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম 
আব্দুল্লাহ আল জোবায়ের। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ কর্মী আব্দুল্লাহ আল জোবায়েরকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জোবায়ের সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকার এম এ মাসুদ বাদলের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। 

গ্রেফতার জোবায়েরের ফেসবুক আইডি থেকে গতকাল নাসিকের সাবেক মেয়র আইভীর একটি প্রোগ্রামের অনুষ্ঠানের লাইভ ভিডিও করতে দেখা গেছে। আইভীর ঘনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় তার বেশ পরিচিতি রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নারায়ণগঞ্জ  সাবেক মেয়র আইভী  ঘনিষ্ঠ কর্মী গ্রেফতার  সিদ্ধিরগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: